শিরোনাম

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪২৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১টি বাস, ৩টি সিএনজি ও ৮টি মোটরসাইকেলসহ মোট ৪৮টি মামলা হয়েছে। ট্রাফিক- লালবাগ বিভাগে ৪টি ট্রাক, ৩টি সিএনজি ও ২১টি মোটরসাইকেলসহ মোট ৩৭টি মামলা, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩টি ট্রাক, ৪টি ক্যাভার্ডভ্যান, ৩টি সিএনজি ও ১২টি মোটরসাইকেলসহ মোট ৩১টি মামলা, ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩টি বাস, ৫টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৬টি মোটরসাইকেলসহ মোট ২৫ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১টি বাস, ১টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ৬৬টি মামলা, ট্রাফিক-মিরপুর বিভাগে ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ৭৬টি মামলা, ট্রাফিক-উত্তরা বিভাগে ১১টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২সিএনজি ও ৮টি মোটরসাইকেলসহ মোট ৬৩টি মামলা, ট্রাফিক-গুলশান বিভাগে ১টি বাস, ১টি কাভার্ডভ্যান ও ২১টি মোটরসাইকেলসহ মোট ৭৯টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৯৪টি গাড়ি ডাম্পিং ও ৫৫টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।