শিরোনাম

ঢাকা, ১৩ জুন, ২০২৬ (বাসস) : শহীদ জিয়া স্মৃতি সংসদের কাফরুল ও ভাষানটেক থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার রাজধানীর কাফরুলের ‘বুফেট প্যালেস’-এ এই পরিচিতি সভার আয়োজন করা হয়।
ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম এ আনোয়ারুল ইসলাম পলাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ জিয়া স্মৃতি সংসদের উপদেষ্টা প্রিন্সিপাল এম এ মোনায়েম, মো. আবু জাফর, সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মো. হাছান উদ্দিন, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ এফ এম খালেদ ও মো. মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কাফরুল থানা বিএনপির আহ্বায়ক সৈয়দ একরামুল হোসেন বাবুল এবং ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক হাজি মো. আব্দুল কাদের।
ঢাকা মহানগর উত্তর শহীদ জিয়া স্মৃতি সংসদের দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ নুরু এবং যুগ্ম আহ্বায়ক এম অহিদুর রহমানের যৌথ সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক মো. শাহীনূর আলম এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দিন।
এ ছাড়াও নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক ও কাফরুল থানার উপদেষ্টামণ্ডলীর সদস্য জি এম গাউস, কাফরুল থানার সভাপতি মো. শরীফ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ভাষানটেক থানার সভাপতি মো. সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আব্দুল করিমসহ কাফরুল ও ভাষানটেক থানার নতুন কমিটির সদস্য ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কাফরুল ও ভাষানটেক থানার নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে সকলের সাথে পরিচয় করিয়ে দেন অনুষ্ঠানের সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম পলাশ।