শিরোনাম

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : কুমিল্লা জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) কে.আই.এম মাসুদুল হক মাসুমের নিয়োগ আদেশ বাতিল করেছে সরকার।
আইন ও বিচার বিভাগ থেকে গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আজ সোমবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এ তথ্য জানান।
আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের ডেপুটি সলিসিটর (যুগ্মসচিব) সানা মো. মহিরুফ হোসাইন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ২০২৪ সালের ২৯ অক্টোবর কুমিল্লা জেলার জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি পদে কে. আই. এম মাসুদুল হক মাসুমকে নিয়োগ দিয়ে যে আদেশ জারি করা হয়েছিল, তা বাতিল করা হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মন্ত্রণালয়ের আদেশের অনুলিপি কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট, জেলা ও দায়রা জজ, ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।