শিরোনাম

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : সবাইকে নেতিবাচক রাজনীতি পরিহার করে, ইতিবাচক রাজনৈতিক চর্চায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) চেয়ারম্যান ও সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমান মঞ্জু।
রোববার রাতে এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করতে যারা তৎপর, জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি তাদের প্রত্যাখ্যান করবে।
একই সঙ্গে ফেনীবাসীসহ দেশবাসীকে বিভ্রান্ত না হয়ে, নেতিবাচক রাজনীতির যথাযথ জবাব দেওয়ার আহ্বান জানিয়ে মঞ্জু বলেন, যাদের বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে, তারাই আবার জনমত বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে এবং পুলিশ ও গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।