বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১১

বিএনপির ৯ নেতা বহিষ্কার

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নয় নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য নোয়াখালী জেলাধীন সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল্লাহ মাসুদ, সদস্য মোহাম্মদ নুরুল আমিন স্বপন, সাখাওয়াত হোসেন সাকু, অম্বরনগর ইউনিয়ন বিএনপির সদস্য মো. শাহজালাল, মৌলভীবাজার জেলা মহিলা দলের সহ-সভাপতি হেলেনা চৌধুরী, ময়মনসিংহ উত্তর জেলাধীন ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্য মো. শহিদুল ইসলাম পারভেজ, মো. আবুল কালাম হেলাল, কাশিনাথপুর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ এবং আব্দুল শহীদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।