বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪০

বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাত নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ৮ ফেব্রুয়ারি তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আমানুল্লাহ আমান (মাস্টার), নাটোর জেলা বিএনপির সদস্য মো. ইশতিয়াক আহমেদ হিরা, নলডাঙ্গা উপজেলা বিএনপির সদস্য সরদার আফজাল হোসেন, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা বিএনপির সদস্য ও ৮ নম্বর সাইতাড়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো. মোকারম হোসেন, খুলনা মহানগর বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুহাম্মদ আমানউল্লা আমান, খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি কিশোর কুমার মন্ডল, খুলনা মহানগরের ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. খায়রুল ইসলাম হিরুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।