বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০

শেষ হলো ২৪তম স্কয়ার গলফ টুর্নামেন্ট-২০২৬ 

২৪তম স্কয়ার গলফ টুর্নামেন্ট-২০২৬ আজ শুক্রবার ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ কোর্সে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। ছবি: আইএসপিআর

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : তিন দিনব্যাপী ২৪তম স্কয়ার গলফ টুর্নামেন্ট-২০২৬ আজ শুক্রবার ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ কোর্সে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে।

টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি/বিদেশি সদস্যসহ দেশের সকল গলফ ক্লাবের ৭৫৫ জন গলফার বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে আজ শুক্রবার রাতে কুর্মিটোলা গলফ ক্লাবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্য ছাড়াও কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এবং টুর্নামেন্টের স্পন্সর স্কয়ার ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক মিজানুর রহমান এবং কুর্মিটোলা গলফ ক্লাব ও স্কয়ার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাদের পরিবারবর্গ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়দের নাম হলো-উইনার গ্যাঞ্জোরিগ টুভশিনটুগস, রানার-আপ রইস উদ্দিন সিদ্দিক এবং লেডিস উইনার লি-হোয়া কিয়ং।