বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৯

ঢাকা-১৭ আসনে জাতীয়তাবাদী প্রচার দলের পথসভা ও লিফলেট বিতরণ

বৃহস্পতিবার রাজধানীর ডিএনসিসি মার্কেটের পাশে নাভানা টাওয়ারের নিচে আয়োজিত নির্বাচনী প্রচারণা কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। ছবি: বাসস

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ডিএনসিসি মার্কেটের পাশে নাভানা টাওয়ারের নিচে আয়োজিত এ কর্মসূচিতে দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।

এ সময় গুলশান-১ এলাকার নাভানা টাওয়ারের আশপাশের বিভিন্ন দোকান, অফিস ও পথচারীদের সঙ্গে মতবিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।

জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা বলেন, বিএনপি গণমানুষের দল এবং সাধারণ মানুষের পক্ষে সব সময় কাজ করে। তিনি আরও বলেন, দলের রাজনীতির মূলভিত্তি এ দেশের সাধারণ মানুষ।

তার সভাপতিত্বে এবং জাতীয়তাবাদী প্রচার দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ডাবলুর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন- দলের সাধারণ সম্পাদক আকবর হোসেন, সহ সভাপতি আজিজুস সামাদ, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম ও স্বাস্থ্য সম্পাদক ডা. মিজানুর রহমান।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- কামাল উদ্দিন আহমদ, রুবেল হৃদয়, জাফর তালুকদার, শামীম রেজা, রাশেদ, ডা. তারিক, সাগর আহমদ নিয়াজ, সোহাগ ইসলাম, রুবেল আহমদ, রনি তালুকদার, আল আমিন, রাকিবুল ইসলাম রাফি, ইভা আফরিন, ফজলে রাব্বিসহ জাতীয়তাবাদী প্রচার দলের অন্যান্য নেতৃবৃন্দ।