বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৪

ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সাথে ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাবসসহ অন্যান্য পর্যবেক্ষকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধিদল।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।

পরিষদের প্রতিনিধিদলের মধ্যে ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, সভাপতিমণ্ডলীর সদস্য মিলন কান্তি দত্ত, রঞ্জন কর্মকার ও ভিক্ষু সুনন্দপ্রিয়।