শিরোনাম

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ বিমান বাহিনীর ৫৩তম এমওডিসি রিক্রুট দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আজ বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট, লালমনিরহাট-এ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চপাস্টের সালাম গ্রহণ করেন। এ কুচকাওয়াজের মধ্য দিয়ে মোট ৪৮ জন এমওডিসি (বিমান) রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। রিক্রুট এমওডিসি রাফিউল ইসলাম শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হয়ে ‘চৌকস রিক্রুট ট্রফি’ লাভ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা, এমওডিসি এবং রিক্রুটদের অভিভাবক উপস্থিত ছিলেন।