বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৩

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপি

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপি

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টার অভিযানে ১৩ জন গ্রেফতার।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সূত্রাপুর, খিলগাঁও, হাজারীবাগ, বাড্ডা, শিল্পাঞ্চল, শেরেবাংলা, শাহবাগ ও উত্তরা পশ্চিম থানা পুলিশ এ অভিযান চালায়। এর মধ্যে সূত্রাপুর থানা দুইজন, খিলগাঁও থানা তিনজন, হাজারীবাগ থানা একজন, বাড্ডা থানা দুইজন, শিল্পাঞ্চল থানা একজন, শেরেবাংলা নগর থানা একজন, শাহবাগ থানা একজন ও উত্তরা পশ্চিম থানা দুইজনকে গ্রেফতার করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মো. জাকির হোসেন (৪৬), মো. ইকবাল (৪৫), রিসাদ আরিফ সজীব (৩৮), মো. জীবন (২৬), মো. শিপন (২৭), সালাম হোসেন বাবু ওরফে বরিশাল বাবু (৩৫), মো. আবরার (২০), রাকিব (২১), মো. সজিব ইসলাম (২৫), শাহাদাত হোসেন (২৩), মো. আফজাল হোসেন (৪৫), মো. রাজিব (২৯), মো. শাহীন ওরফে ভোম্বল শাহীন (২৪)।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।