বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২২

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৬১ মামলা

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : গত মঙ্গলবার ও বুধবার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৬১ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে পাঁচটি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ৪৭ টি মোটরসাইকেলসহ সহ মোট ১২৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯ টি বাস, একটি ট্রাক, নয়টি সিএনজি ও ১০৬ টি মোটরসাইকেলসহ মোট ১৫১ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে নয়টি বাস, চারটি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ৬২ টি সিএনজি ও ১৬৯ টি মোটরসাইকেলসহ মোট ১৭৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০ টি বাস, নয়টি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, চারটি সিএনজি ও ৮৬ টি মোটরসাইকেলসহ মোট ১৩৮ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে সাতটি বাস, দু’টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ৯২ টি মোটরসাইকেলসহ মোট ১৭৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ছয়টি বাস, ১৫ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ২৫ টি সিএনজি ও ২৪৩ টি মোটরসাইকেলসহ মোট ৩০০ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে  নয়টি বাস, সাতটি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ৩৯ টি সিএনজি ও ১০৬ টি মোটরসাইকেলসহ মোট ২২৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে তিনটি বাস, তিনটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৫৮ টি মোটরসাইকেলসহ মোট ১৫৮ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫২৩ টি গাড়ি ডাম্পিং ও ২১৩ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।