শিরোনাম

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় রাজধানীতে গত ২৪ ঘণ্টার অভিযানে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) গুলশান, সূত্রাপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, পল্টন, কলাবাগান, যাত্রাবাড়ী, কদমতলী ও হাতিরঝিল থানা পুলিশ এসব অভিযান চালায়।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, গুলশান থানা একজন, সূত্রাপুর থানা চারজন, মোহাম্মদপুর থানা একজন, খিলগাঁও থানা তিনজন, পল্টন থানা পাঁচজন, কলাবাগান থানা একজন, যাত্রাবাড়ী থানা সাতজন, কদমতলী থানা তিনজন ও হাতিরঝিল থানা একজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো-মো. ইব্রাহিম (২০), রাব্বি হাসান (১৮), মাসুম ইফাদ (১৮), মুন শিকদার (১৮), সাগর দে (২৪), কবির হোসেন ওরফে হুমায়ুন কবির ওরফে হুমা (৫৩), ফজলে রাব্বী প্রকাশ নিরব (১৯), মো. সাইদুল ইসলাম (১৯), মো. মাহতিন ইসলাম শাকিল (২৩), মো. বিল্লাল হোসেন (২৮), মো. রকি মিয়া (৩৫), মো. ইয়াছিন মিয়া (২২), মোহাম্মদ আলী (২৪), মো. ইসমাইল হোসেন (৩২), মো. সেলিম ওরফে রহিম (৪৫), গোলাম রাব্বী (১৯), নাসির খান ওরফে নাসির (৩২), মো. সাজ্জাদ (২৫), মো. জালাল (৪১), মো. হাসান আলী ওরফে আলম (৩৫), মো. রানা প্রধান (৩০), রেনু বেগম (৩৯), মো. অভি (২৬), মো. সালেহ আহাম্মেদ ফয়সাল (৩৫) ও মো. রনি (২৪), হাসিব (২৬)।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।