বাসস
  ০৩ মার্চ ২০২৬, ১৯:৫৭

দুর্যোগের দুর্ভোগ লাঘবে ব্যবস্থাপনার উন্নয়ন অপরিহার্য : ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মঙ্গলবার গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেন। ছবি: বাসস

গাজীপুর, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : দুর্যোগের দুর্ভোগ লাঘবে ব্যবস্থাপনার উন্নয়ন অপরিহার্য বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।  

ত্রাণমন্ত্রী বলেন, দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে শক্তিশালী ও দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই। আর এই ব্যবস্থাপনা টিম গড়ে উঠে প্রয়োজনীয় ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে। এজন্য মানসম্পন্ন প্রশিক্ষণ ইনস্টিটিউট অত্যাবশ্যক।

আজ মঙ্গলবার গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন নির্মাণের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

ত্রাণমন্ত্রী দুলু বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুর পরিবর্তনজনিত একই ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করে থাকে। এ ইনস্টিটিউট দক্ষিণ এশিয়ার দেশগুলোরও উপযোগী ও পছন্দের হয়ে উঠবে। 

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান উপস্থিত ছিলেন।