শিরোনাম

ঢাকা, ২১ আগস্ট, ২০২৬ (বাসস) : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন।
আজ এক অভিনন্দন বার্তায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নবনির্বাচিত রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, সাফল্য ও কল্যাণময় কর্মজীবন কামনা করেন।
অধ্যাপক ড. মো. রইছ উদদীন আশা প্রকাশ করেন, নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রজ্ঞা, অভিজ্ঞতা ও নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে তাঁর নেতৃত্বে দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন গতিশীলতা সৃষ্টি হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।