শিরোনাম

সিরাজগঞ্জ, ২ সেপ্টেম্বও, ২০২৬ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ এশা সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে আয়োজিত দোয়া মাহফিল সভাপতিত্বে করেন প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান।
এ সময় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক প্রমুখ। এ সময় প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোয়াজ্জেম হোসেন। দোয়া মাহফিলে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রী ও তার পরিবারের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।