শিরোনাম

নাটোর, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় শহরের মরিয়ম স্কুলে অভিভাবকবৃন্দের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
মরিয়ম স্কুলের প্রধান শিক্ষক সিস্টার শিল্পী পেরেরা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নেয়ামুল হাসান নীপ।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. আসিফ আরেফিন অক্সিন।
সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করছে সরকার। এই লক্ষ্যে আইন প্রণয়ন করা হয়েছে, প্রত্যেক জেলায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সক্রিয় ভূমিকা পালন করছে। তবে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে শিক্ষক এবং অভিভাবকবৃন্দ সচেতন হলে সর্বোত্তম ফলাফল পাওয়া সম্ভব।