বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৪

চাঁদপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

ছবি : বাসস

চাঁদপুর, ১ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝি ও সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর বেগম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা মুক্তা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসমাইল হোসেন।

জনসভায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।