শিরোনাম

বাগেরহাট, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার মোংলা উপজেলার দিগরাজ বাজারসংলগ্ন এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে র্যাব-৬।
আটকরা হলেন, মোংলা উপজেলার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে গোপাল সরকার ও তার এক সহযোগী। তবে সংবাদ লেখা পর্যন্ত আটক অপর মাদককারবারির নাম-পরিচয় জানা যায়নি।
র্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত মঙ্গলবার রাত ৩ টার দিকে দিগরাজ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এ সময় পরিবহনযোগে গাঁজা নিয়ে মোংলায় প্রবেশের সময় গোপাল সরকারকে ৫০ কেজি গাঁজাসহ আটক করা হয়।
পরে আটক গোপাল সরকারের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও এক মাদককারবারিকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপাল সরকার দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদকের বড় চালান এনে মোংলাসহ বাগেরহাটের বিভিন্ন এলাকায় ছোট ছোট মাদককারবারিদের কাছে বিক্রি করে আসছিলেন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।