বাসস
  ১৯ আগস্ট ২০২৬, ১৫:২৩

নৌযান শুমারি উপলক্ষে রাঙামাটিতে জনসচেতনতামূলক র‌্যালি

ছবি: বাসস

‎রাঙামাটি, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : নৌযান শুমারি উপলক্ষে জেলায় আজ জনসচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে আজ সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ফিসারি ঘাট এলাকায় গিয়ে শেষ হয়।

‎জেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ নুরু উজ জামান, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মুহাম্মদ ইমদাদ রনি, মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী,সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর এ র‌্যালিতে অংশ নেন।

‎জেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ নুরু উজ জামান বাসসকে জানান, আগামীকাল ২০ আগস্ট থেকে নৌযান শুমারি ২০২৬ এর তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে ২৯ আগস্ট পর্যন্ত চলবে। এ সময় নির্ধারিত এলাকায় বিভিন্ন ধরনের নৌযানের তথ্য সংগ্রহ করা হবে। এ ‎শুমারির মাধ্যমে দেশের নৌযান খাতের হালনাগাদ তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন তিনি।