বাসস
  ১৭ আগস্ট ২০২৬, ১৭:১৮

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১  

গাইবান্ধা, ১৭ আগস্ট ২০২৬ (বাসস): জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় শাওন মিয়া (৩২) নামের একব্যক্তি মারা গেছেন। আজ সোমবার বেলা ১১ টার দিকে গোবিন্দগঞ্জ- রাজাবিরাট সড়কে উপজেলার ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন মিয়া বগুড়া জেলার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদার পাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাওন মিয়া বিভিন্ন কনটেন্ট তৈরি ও সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করতেন। সোমবার সকালে মোটর সাইকেল চালিয়ে ভিডিও তৈরি করছিলেন শাওন মিয়া। একপর্যায়ে মোটর সাইকেল কিছু দূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা শাওন মিয়াকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।