বাসস
  ১৭ আগস্ট ২০২৬, ১১:২১

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় ভোটার ৪১৯৩১ জন

ছবি: বাসস

মুন্সীগঞ্জ, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : মুন্সীঞ্জের মিরকাদিম পৌরসভায় মোট ভোটার ৪১৯৩১ জন এবং ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৭টি।

মুন্সীগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসন্ন মিরকাদিম পৌরসভা নির্বাচনে মোট ভোটার ৪১৯৩১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২১৪৭১ জন ও মহিলা ভোটার ২০৪৫৯ জন এবং ১ জন হিজড়া। ১নং ওয়ার্ডে মোট ভোটার  ৬৮৫০ জন, ভোট কেন্দ্র ২টি। ২নং ওয়ার্ডে মোট ভোটার ৫২২৬ জন, ভোট কেন্দ্র ২টি। ৩ নং ওয়ার্ডে মোট ভোটার ৪৩৩৮ জন, ভোট কেন্দ্র ২টি। ৪ নং ওয়ার্ডে মোট ভোটার ৪৭২৩ জন, ভোট কেন্দ্র ২টি। ৫নং ওয়ার্ডে মোট ভোটার ৪৪৭৫ জন, ভোট কেন্দ্র ২টি। ৬নং ওয়ার্ডে মোট ভোটার ৩৪১৮ জন, ভোট কেন্দ্র ২টি। ৭নং ওয়ার্ডে মোট ভোটার ৪৯২৮ জন, ভোট কেন্দ্র ২টি। ৮নং ওয়ার্ডে মোট ভোটার ৪০৫৪ জন, ভোট কেন্দ্র ২টি। ৯নং ওয়ার্ডে মোট ভোটার ৩৯১৯ জন, ভোট কেন্দ্র ১টি।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন বাসস’কে জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন উপলক্ষ্যে মিরকাদিম পৌরসভার খসড়া ভোটার এবং ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া ভোট কেন্দ্রের তালিকার ওপর কোনো দাবী বা আপত্তি বা সুপারিশ আগামী ১৮ আগস্টের মধ্যে জেলা নির্বাচন অফিসে দাখিল করতে হবে।

ঐতিহাসিক মিরকাদিম বন্দরের ১৪টি মৌজা নিয়ে রিকাবীবাজার ইউনিয়ন পরিষদকে বিলুপ্ত করে ১৯৯৫ সালে মিরকাদিম পৌরসভা গঠিত হয়। ২০১৩ সালে মিরকাদিম পৌরসভা ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়। মিরকাদিম পৌরসভার মোট আয়তন ১০.৩২ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১ লক্ষ। মিরকাদিম পৌরসভার নাগরিকদের প্রধান পেশা ব্যবসা। এখানকার কোরবানির ধবল গরুর ঐতিহ্য ২শ’বছরের। পুরান ঢাকার অভিজাত পরিবারের নিকট আজও এর কদর রয়েছে।