বাসস
  ১৫ আগস্ট ২০২৬, ১৪:২৮

শরীয়তপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য পাঠ প্রতিযোগিতা

শুক্রবার বিকেলে শরীয়তপুর পৌর অডিটরিয়ামে এই আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । ।ছবি: বাসস

শরীয়তপুর, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় ঐক্যের প্রতীক কবি নজরুলের সাহিত্য পাঠ প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শরীয়তপুর জেলা প্রশাসন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনিস্টটিউ এর যৌথ আয়োজনে, শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমি’র সহযোগিতায় গতকাল শুক্রবার বিকেলে শরীয়তপুর পৌর অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনিস্টটিউট এর নির্বাহী পরিচালক, কবি ও কথাসাহিত্যিক মো. লতিফুর রহমান শিবলী।

বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার আবু সিয়াম, আলোচক ছিলেন শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার।

এতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা কালচারাল অফিসার মো. আল মামুন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাপ্তাহিক শরীয়তপুর পত্রিকার আইটি ইনচার্জ জান্নাতুল ফেরদৌস নীলা।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ কবি নজরুলের সাহিত্যপাঠ প্রতিযোগিতায় অংশ নেন। সব শেষে শরীয়তপুর শিল্পকলা একাডেমি’র শিল্পীদের অংশগ্রহণে নজরুলগীতি পরিবেশন করা হয়।