শিরোনাম

মুন্সীগঞ্জ, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জ পৌরসভায় মোট ভোটার ৬২৮৬০ জন এবং ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ২৫টি।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ পৌরসভার মোট ভোটার ৬২৮৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩১৬৩৭ জন এবং মহিলা ভোটার রয়েছে ৩১২২৩ জন। ১ নং ওয়ার্ডে মোট ভোটার ৭০১৯ জন ভোট কেন্দ্র ৩টি, ২ নং ওয়ার্ডে মোট ভোটার ৮১৪১ জন, ভোট কেন্দ্র ৪টি, ৩নং ওয়ার্ডে মোট ভোটার ৭৩৯৩ জন, ভোট কেন্দ্র ৩টি, ৪ নং ওয়ার্ডে মোট ভোটার ৫৬৪৭ জন, ভোট কেন্দ্র ২টি, ৫নং ওয়ার্ডে মোট ভোটার ৫৯০৪ জন, ভোট কেন্দ্র ২টি, ৬নং ওয়ার্ডে মোট ভোটার ৫৬২০ জন, ভোট কেন্দ্র ৩টি, ৭নং ওয়ার্ডে মোট ভোটার ৭৮২৮ জন, ভোট কেন্দ্র ৩টি, ৮নং ওয়ার্ডে মোট ভোটার ৮২৬২ জন, ভোট কেন্দ্র ৩টি, ৯নং ওয়ার্ডে মোট ভোটার ৭০৪৬ জন, ভোট কেন্দ্র ২টি।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন বাসস’কে জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন উপলক্ষ্যে মুন্সীগঞ্জ পৌরসভার খসড়া ভোটার এবং ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া ভোট কেন্দ্রের তালিকার ওপর কোনো দাবী বা আপত্তি বা সুপারিশ আগামী ১৮ আগষ্টের মধ্যে জেলা নির্বাচন অফিসে দাখিল করতে হবে।
আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে সম্ভাব্য মেয়র এবং কমিশনার প্রার্থীরা প্রচার প্রচারাভিযানে নেমে পড়েছেন। বিভিন্ন রাস্তায়, অলি গলিতে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার ফেষ্টুন শোভা পাচ্ছে। সম্ভাব্য মেয়র প্রার্থীরা ছোট পরিসরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।