বাসস
  ০৫ আগস্ট ২০২৬, ১২:৫১

হবিগঞ্জে জেলা বিএনপি’র জুলাই পদযাত্রা 

বুধবার সকাল ১০টায় জেলা বিএনপির উদ্যোগে একটি পদযাত্রা শহরে বের করা হয়। ছবি: বাসস

হবিগঞ্জ, ৫ আগস্ট, ২০২৬ (বাসস) : ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ -এই স্লোগান নিয়ে হবিগেঞ্জ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পদযাত্রা করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

বুধবার সকাল ১০টায় জেলা বিএনপির উদ্যোগে একটি পদযাত্রা শহরে বের করা হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পথ সভা অনুিষ্ঠত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তুন, অ্যাড. নুরুল ইসলাম, হাজী এনামুল হক, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুবসহ বিএনপি’র অঙ্গ-সংগঠনের নেতারা।

এ সময় জিকে গউছ বলেন, বিগত ১৭ বছর দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। কথা বলা ও রাজনৈতিক সভাসমাবেশ করার অধিকার ছিল না। বিগত ফ্যাসিস্ট সরকার দেশের জনগণের সম্পদ লুট করে বিদেশে বসে আরাম আয়েশে জীবন যাপন করছে।

‘২৪-এর গণঅভ্যূত্থানে দেশের মানুষ ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করেছে। 

তিনি বলেন, ফ্যাসিস্টরা দেশের বিভিন্নস্থানে ঘাপটি মেরে বসে এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।