বাসস
  ০৫ আগস্ট ২০২৬, ১২:১৯

সুনামগঞ্জে জুলাই চত্বরে পুস্পস্তবক অর্পণ

আজ সকাল ১০টায় জেলা কালেক্টরেট ভবনের সামনে জুলাই চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছবি: বাসস

সুনামগঞ্জ, ৫ আগস্ট, ২০২৬ (বাসস) : যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কালেক্টরেট ভবনের সামনে জুলাই চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা বিএনপি, জেলা আমরা জুলাই যোদ্ধা, সুনামগঞ্জ প্রেসক্লাব,জাসাস, মানবাধিকার সংগঠন অধিকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। 

আজ বুধবার সকাল ১০টায় জেলা কালেক্টরেট ভবনের সামনে জুলাই চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নূরুল ইসলাম নুরুল, অতিরিক্ত জেলা প্রশাসক তাপস রঞ্জন ঘোষ, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পিপি মল্লিক মঈন উদ্দিন সুহেল, স্থানীয় সরকারের উপপরিচালক অসীম চন্দ্র বর্মন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, জাসাস নেতা অধ্যক্ষ আলী নেওয়াজ, অধিকার এর সমন্বয়ক মুহাম্মদ আমিনুল হক,মানবাধিকার কর্মী জিয়াউর রহমান প্রমুখ।