শিরোনাম

ঝালকাঠি, ৫ আগস্ট, ২০২৬ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঝালকাঠিতে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক মো. মুমিন উদ্দিনের নেতৃত্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস. এম. বায়জীদ ইবনে আকবরের নেতৃত্বে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জেলা কারাগার, জেলা পরিষদ প্রশাসন, জেলা বিএনপি, ঝালকাঠি প্রেসক্লাব,
বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।