বাসস
  ০৪ আগস্ট ২০২৬, ১৩:১২

নওগাঁর আত্রাই নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

নওগাঁ, ৪ আগস্ট, ২০২৬ (বাসস) : নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে আতিকুর রহমান (৩০) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ঘুলহাড়িয়া খেয়াঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আতিকুর উপজেলার কসব ইউনিয়নের বনকুড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার সন্ধ্যার পর থেকেই নিখোঁজ ছিলেন আতিকুর রহমান। সকালে স্থানীয় এক লোক নদীর পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বাসস’কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।