বাসস
  ২৬ জুলাই ২০২৬, ১৪:৪৫

শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

জেলায় আজ পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও কর্মক্ষেত্রে সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে গ্রান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।ছবি: বাসস

শেরপুর, ২৬ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও কর্মক্ষেত্রে সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে গ্রান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশের আয়োজনে আজ রোববার সকালে শহরের অষ্টমিতলায় পুলিশ লাইন্সে অফিসার ও ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।

এসময় উপস্থিত অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস এবং টার্ন আউট এর ওপর ভিত্তি করে পুলিশ সদস্যদেরকে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে শৃঙ্খলা এবং সামগ্রিক বিষয়াদি নিয়ে সন্তোষ প্রকাশ করে উপস্থিত অফিসার-ফোর্সকে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসাধারণের সাথে উত্তম ব্যবহার এবং পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বানসহ করণীয় এবং বর্জনীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।