শিরোনাম

হবিগঞ্জ, ২৬ জুলাই ২০২৬ (বাসস): শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে সাত দিনব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা আজ জেলায় শুরু হয়েছে।
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব জিকে গউছ আজ সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণের নিমতলায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন । উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে প্রধান অতিথি বৃক্ষ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ১৫টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে বলে আয়োজক কর্তৃপক্ষ জানায়।
জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ-এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব জিকে গউছ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার তারেক মাহমুদ এবং সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল হক প্রমুখ।