বাসস
  ১৮ জুলাই ২০২৬, ১১:৫১

গাইবান্ধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা লাবিব হাসানকে গ্রেপ্তার করছে পুলিশ । ছবি: বাসস

গাইবান্ধা, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : গাইবান্ধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লাবিব হাসান (৩৩) নামের এক নেতাকে গ্রেপ্তার করছে পুলিশ। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। 

শক্রবার দিবাগত রাতে বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল।

জানা গেছে, গত ১৬ জুলাই বৃহস্পতিবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া বাজার এলাকায় গভীর রাতে একটি ঝটিকা মিছিল বের করেন। এতে নেতৃত্ব দেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা লাবিব হাসান। ওই দিন রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে ভোরে তাকে গ্রেপ্তার করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বাসস’কে বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে লাবিব হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন নিষিদ্ধ সংগঠন আ’লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোন ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের কঠোরভাবে মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে।