বাসস
  ১৭ জুলাই ২০২৬, ২২:৪৮

সুনামগঞ্জে নলজুর নদীর ওপর আর্চ ব্রিজের উদ্বোধন করলেন এমপি কয়ছর

ছবি: বাসস

সুনামগঞ্জ, ১৭ জুলাই, ২০২৬ (বাসস) : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে নলজুর নদীর ওপর দৃষ্টি নন্দন আর্চ ব্রিজের আজ শুভ উদ্বোধন করেছেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

শুক্রবার বিকালে জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর ওপর এই আর্চ ব্রিজের শুভ উদ্বোধন করেন এমপি কয়ছর।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও পাবলিক প্রসিকিউটর মল্লিক মঈন উদ্দিন মো. সুহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপি’র আহবায়ক আবু হুরায়রা চাঁদ মাষ্টার, জেলা বিএনপি নেতা আনসার উদ্দীন, এলজিইডির সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেনসহ বিএনপি নেতৃবৃন্দ।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে জগন্নাথপুরের নলজুর নদীর ব্রিজের ওপর ৬০ মি: বেইনেজ ও ৬০ মি মি দীর্ঘ দৃষ্টি নন্দন আর্চ ব্রিজের উদ্বোধন করা হয়েছে।