বাসস
  ১৭ জুলাই ২০২৬, ২২:০২

কুড়িগ্রাম সীমান্তে মালামাল জব্দ করেছে বিজিবি 

কুড়িগ্রাম, ১৭ জুলাই ২০২৬ (বাসস): জেলার ভুরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযানকালে ভারতীয় জিরা, গবাদিপশু ও বিভিন্ন চোরাচালানী পণ্য এবং মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বিজিবি’র কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) সোনাহাট ও ধলডাঙ্গা বিওপি’র সদস্যরা এসব মালামাল জব্দ করেন। 

আজ শুক্রবার বিজিবি’র কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। 

বিজিবি সূত্রে জানা যায়, বিগত ২৪ ঘণ্টায় বিজিবি’র কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধীনস্থ সোনাহাট এবং ধলডাঙ্গা বিওপি’র টহল দল গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এসময় ভারতীয় গাঁজা ও ইয়াবা জব্দ করে। এ সময় তিনব্যক্তিকে আটক করা হয়। 

এছাড়া একই সময়ে পৃথক অভিযানকালে ভারতীয় জিরা, গবাদিপশু এবং বিভিন্ন প্রকার চোরাচালানী পণ্য জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ছয়লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা।

বিজিবি’র কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান ও মাদক দমনে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।