শিরোনাম

নরসিংদী, ১৬ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলার মাধবদী পৌর এলাকায় বিভিন্ন ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৮টি মামলায় মোট ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
গতকাল বুধবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল এবং নিষিদ্ধ ওষুধ বিক্রির অপরাধে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী আওলাদ ফার্মেসী-১, আওলাদ ফার্মেসী-২, মোবারক মেডিকেল, মুকুল মেডিসিন, সোহাগ ফার্মেসী, আদেল ফার্মেসী এবং নিউ রিজু ফার্মেসীর বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী সড়কে দোকান স্থাপন করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে একটি মামলায় ২হাজার টাকা জরিমানা করা হয়।