শিরোনাম

বরগুনা, ১৪ জুলাই, ২০২৬ (বাসস) : বরগুনায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আজ সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ র্জয়ন্তী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এ, এস এম কাসেম।
বক্তব্য রাখেন, সিভিল সার্জন আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সহকারী পুলিশ সুপার রুহুল আমীন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু। স্থানীয় কমিউনিটি রেডিও লোক বেতারের পরিচালক মনির হোসেন কামাল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে জেলার সাইক্লোন সেল্টার গুলোকে প্রস্তত রাখতে হবে। এ সময়ে যেসব সাইক্লোন সেল্টারগুলো মেরামত প্রয়োজন সেগুলো দ্রুত মেরামত এবং সাইক্লোন সেল্টারে যাওয়ার সংযোগ সড়কগুলো মেরামত করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ করা হয়।
এ সময়ে বক্তারা বরগুনায় ডেঙ্গুও হাম প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।