শিরোনাম

রাজবাড়ী, ১৪ জুলাই,২০২৬ (বাসস) : গতকাল সোমবার বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২০তম গ্রেডের কর্মচারীদের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) তারিফ উল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশিকুর রহমান তালুকদার, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক কল্যাণ চৌধুরী, রাজবাড়ীর জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে প্রমুখ।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, রাজবাড়ীর সাধারণ প্রশাসন শাখায় সদ্য যোগদানকারী ২০তম গ্রেডের অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, বেয়ারার ও বাবুর্চি পদে কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। কর্মদক্ষতা, শৃঙ্খলা, পেশাগত দায়িত্ববোধ এবং জনসেবার মানোন্নয়নের লক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকগণ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সদ্য যোগদানকারী কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে নৈতিকতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।