শিরোনাম

ঢাকা, ১৩ জুলাই, ২০২৬ (বাসস) : কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, ‘গত ২৯ মে ২০২২ তারিখে অনুমোদনকৃত কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র আহবায়ক মো. আক্তারুজ্জামান সরকার এবং সদস্য সচিব এ. এফ. এম. তারেক মুন্সী’র নেতৃত্বে ৪১ সদস্য বিশিষ্ট বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।
নতুন কমিটি : আবুল হাশেমকে আহ্বায়ক এবং সাতজনকে যুগ্ম আহ্বায়ক করে মোট আটজনের কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তগণ হলেন আবুল হাশেম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কগণ হলেন সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, এডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া ও সুফিয়া খাতুন।
আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে বলে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।