বাসস
  ১৩ জুলাই ২০২৬, ১৪:০৭

নাটোরে অধিগ্রহণকৃত জমির মূল্য প্রদান

সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক আসমা শাহীন। ছবি: বাসস

নাটোর, ১৩ জুলাই, ২০২৬ (বাসস) : নাটোরে অধিগ্রহণকৃত জমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে। 

সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

এ সময় জেলা প্রশাসক বলেন, উন্নয়ন কার্যক্রমের জন্যে জমি প্রদান করে অধিগ্রহণকৃত জমির মালিকগণ সরকারকে সহযোগিতা প্রদান করেছেন। এজন্যে আমরা কৃতজ্ঞ। অধিগ্রহণকৃত জমিতে উন্নয়নের সুফল শহরের সকল নাগরিক উপভোগ করবেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমা খাতুন এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়ের আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমা খাতুন জানান, অধিগ্রহণকৃত এসব জমিতে নাটোর শহরের প্রধান সড়ক প্রশস্তকরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ১০ ব্যক্তির মাঝে মোট ১ কোটি ২৪ লক্ষ ১১ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।