শিরোনাম

সুনামগঞ্জ, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এবি এম জাকির হোসেন পিপিএম, সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড এর সহকারী অধিনায়ক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন।
উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাবলিক প্রসিকিউটর অ্যাড. মল্লিক মো. মঈন উদ্দিন সুহেল, অ্যাডভোকেট শেরনুর আলী, জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদির আহমদ, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশাররফ হোসেন, প্রবীন হিতৈষী সংঘের সভাপতি ডা. সৈয়দ মনোয়ার আলী, কেন্দ্রীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নূরুর রব চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল হোসেন প্রমুখ।
সভায় মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ব হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। মাদক নির্মূলে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস দেয়া হয়।
এছাড়াও সভায় জানানো হয়, চুরি, চোরাচালান রোধে প্রশাসনকে পুলিশ, বিজিবি সহযোগিতা করছে। জেলায় বড় ধরনের চোর সিন্ডিকেটদের সনাক্ত করে হাজতে পাঠানো হয়েছে।