বাসস
  ০৯ জুলাই ২০২৬, ২০:৩১

অসহায় পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব : এমপি এরশাদ উল্লাহ

ছবি: বাসস

চট্টগ্রাম (দক্ষিণ), ৯ জুলাই, ২০২৬ (বাসস): জেলার বোয়ালখালীতে পানিবন্দী অসহায় ২৫০ পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।

আজ বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চরখিজিরপুর, পশ্চিম গোমদণ্ডীসহ নদী তীরবর্তী এলাকা ঘুরে অসহায় পরিবারগুলোর মাঝে এ খাদ্য সহায়তা তুলে দেন তিনি।

এসময় এরশাদ উল্লাহ বলেন, গত ১০ বছরেও এমন বৃষ্টি হয়নি। বৃষ্টির কারণে নদী তীরবর্তী এলাকার মানুষ বেশি আক্রান্ত হয়েছে। এ সরকার মানবিক সরকার, তাই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। এদিন প্রায় ২৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল হোসাইন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, বিএনপি নেতা শহীদুল্লাহ চৌধুরী ও কপিল উদ্দিন।