বাসস
  ০৯ জুলাই ২০২৬, ১৪:৩৬

সিরাজগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক শিক্ষার্থীর

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ, ৯ জুলাই, ২০২৬ (বাসস) : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে রিয়াদ (১১) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে| বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের ˆবকুণ্ঠপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে|

নিহত রিয়াদ ˆবকুণ্ঠপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে এবং ˆবকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল|

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল রিয়াদ| এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাত হয়| বজ্রাঘাতে সে ঘটনাস্থলেই মারা যায়| পরে  স্বজরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান|

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বাসস’কে জানান, বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে| বিষয়টি যাচাই করতে পুলিশের একটি জরুরি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে|

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে|