বাসস
  ০৯ জুলাই ২০২৬, ১৩:৫৮

ঝালকাঠিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে| ছবি:বাসস

ঝালকাঠি, ৯ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়|

ঝালকাঠি জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন|

ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) এস এম বাইজিদ ইবনে আকবর|

সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এখন থেকেই সচেতন হওয়া এবং গাছপালা রোপণসহ পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান| 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিক।