বাসস
  ০৮ জুলাই ২০২৬, ২২:২১

রংপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১০

রংপুর, ৮ জুলাই, ২০২৬ (বাসস) : মহানগরীতে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে রংপুর মহানগর পুলিশ।

আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, রংপুর মহানগর কোতোয়ালী থানার অভিযানে গাঁজা সেবনের মামলায় নিউ ইঞ্জিনিয়ার পাড়ার বাধন ইসলাম (১৯) ও ইয়াকুব (২০), পূর্ব কামাল কাছনার এনামুল হক (৪২), নগরীর বালাপাড়ার রিক্তা বেগমশাকওয়ালীকে (৩৮) গ্রেফতার করা হয়। 

অপরদিকে, গ্রেফতারি পরোয়ানামূলে সাজাপ্রাপ্ত আসামি শালবনের জুলিয়া হোসেন মর্জিনা, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি শাপলা চত্বরের শরিফ (২৪), পলাতক আসামি শ্রী অনুপম কর বাণী ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি জুম্মাপাড়ার রকি মিয়াকে গ্রেফতার করা হয়।

এছাড়াও, সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এজাহারনামীয় আসামি মুন্সিপাড়ার আরিফুর রহমান আরিফ (২৩) ও শাহাবাজপুর এলাকার শাহ আলমকে (৩৭) গ্রেফতার করা হয়।

মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, গ্রেফতারকৃত সব আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

এছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর জানমাল রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নিরাপদ নগরী গড়তে সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান তিনি।