শিরোনাম

মাদারীপুর, ১ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ১শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আজ বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। ক্ষমতা গ্রহণের চার মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিবা শাবাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রহিমা খাতুন এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রানী সরকার।
অনুষ্ঠানে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১ হাজার ১শ’ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
এরআগে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুর পৌরসভার উদ্যোগে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুলপদ্দি ঈদগাহ ও কুলপদ্দি পৌর কবরস্থানে গাছের চারা রোপণ করেন।
এ সময় পৌরসভার প্রশাসক জেসমিন আক্তার বানুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।