বাসস
  ০১ জুলাই ২০২৬, ১৪:০৯

বাগেরহাটে কৃষির উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. মশিউর রহমান খান। ছবি: বাসস


 বাগেরহাট, ১ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার চিতলমারী উপজেলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, পুষ্টি নির্ভর কৃষি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা সচেতনতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস আজ অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষক-কৃষাণীরা অংশ নেন। 

এ সময় তারা আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত চাষাবাদ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় সভা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোল্লাহাট-ফকিরহাট নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য মো. মশিউর রহমান খান।

 বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পার্টনার প্রকলনা অঞ্চলের সিল্পের খুনিয়র মনিটরিং অফিসার মো. মোহাদ্দেক হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (শস্য) রমেশ চন্দ্র ঘোষ। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডা ও সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত আল-মারুফ।

বক্তারা বলেন, মাঠভিত্তিক প্রশিক্ষণ ও কৃষকদের মধ্যে জ্ঞান বিনিময়ের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা যাবে। কৃষকদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।