বাসস
  ৩০ জুন ২০২৬, ১১:১২

ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

ময়মনসিংহ, ৩০ জুন, ২০২৬ (বাসস) : জেলার ফুলবাড়ীয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ ব্যবসায়ীকে ৩৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে| পৃথক আইনে এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন|
গতকাল সোমবার বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারগুলোতে এই অভিযান চালায় ভ্রাম্যমান আদালত|

এর মধ্যে উপজেলার পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন| এসময় মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রির অপরাধে একজনকে ২৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়|

উপজেলার কুশমাইল ইউনিয়নের ছলির বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন|

এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২ ব্যবসায়ীর কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়| 

একই অভিযানে বিক্রয়ের উদ্দেশ্যে ফিজিশিয়ান স্যাম্পল মজুদ করার দায়ে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুযায়ী আরো ২ ব্যবসায়ীকে ৬ হাজার জরিমানা করা হয়|

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা ছাড়াও পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন|