শিরোনাম

ঢাকা, ২৮ জুন, ২০২৬ (বাসস) : অফিসে অনুপস্থিতির জন্য নরসিংদী সদর উপজেলার এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে আজ এ তথ্য জানানো হয়েছে।
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সংস্থাপন শাখার দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, এ বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আজ ২৮ জুন সকাল ৯টায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকস্মিক পরিদর্শনে গিয়ে আপনাকে দপ্তরে উপস্থিত পাননি, যা সরকারি নির্দেশনার পরিপন্থী ও অসদাচরণের শামিল।
এমতাবস্থায়, এহেন আচরণের জন্য সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা-২০২৪ মোতাবেক আপনাকে লিখিতভাবে জবাব দাখিল করার জন্য বলা হলো।