বাসস
  ১৮ জুন ২০২৬, ১৪:৩২

বান্দরবানে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

বান্দরবানে আজ থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা। ছবি: বাসস

বান্দরবান, ১৮ জুন, ২০২৬ (বাসস) :  ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে আজ থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬।

বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালকের কার্যালয় প্রাঙ্গনে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস।

পরে উপ পরিচালকের কার্যালয়ের সভাকক্ষে জাতীয় ফল মেলার উদ্বোধন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।

এ সময় বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো.ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন চাষিরা।
সভা শেষে শিক্ষার্থী ও বিভিন্ন চাষির হাতে বিনামুল্যে চারা বিতরণ করেন অতিথিরা।