বাসস
  ১৭ জুন ২০২৬, ২১:৪০

খুলনায় 'এক গ্রাম, এক শিল্প' বিষয়ক সেমিনার 

ছবি : বাসস

খুলনা, ১৭ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ ‘এক গ্রাম, এক শিল্প’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমের সভাপতিত্বে এ সেমিনারে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসিফুর রহমান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক এস এম তাফসিরুল ইসলাম। 

এ সেমিনারে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ ইকবাল প্রমুখ বক্তব্য রাখেন।

সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন মো. হারুন অর রশীদ।

সেমিনারে বলা হয়, ‘এক গ্রাম, এক শিল্প’ -এর উদ্দেশ্য হলো গ্রামীণ জনগোষ্ঠীর অব্যবহৃত বা লক্ষ্যহীন শ্রমের ব্যবস্থাপনা, বাড়ির আঙ্গিনায় অব্যবহৃত জমির ব্যবহার, শিশু-কিশোরদের কর্মশীল চিন্তার বিকাশ ঘটানো, ১০ বছর বয়স থেকেই অর্থনৈতিক সম্পৃক্ততা ও কর্ম ব্যবস্থাপনার সাথে পরিচয়, শিক্ষা ও কর্মের সাথে সম্পৃক্ততা, উৎপাদিত পণ্যের মূল্য কম এবং এলাকা ভিত্তিক পণ্য, রুট তৈরি ও অনুসরণ করা, শিক্ষা ও কর্ম উভয়ে একে অপরের পরিপূরক করে তোলা, পরিবেশ রক্ষা ও সচেতনতা, গ্রামের উৎপাদিত কৃষি পণ্যকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সরাসরি বাজারজাত ও পর্যটন শিল্পের বিকাশ।