বাসস
  ১৭ জুন ২০২৬, ২০:২৮

নীলফামারীতে ছাত্রদলের গাছের চারা বিতরণ

ছবি : বাসস

নীলফামারী, ১৬ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গাছের চারা বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। 

আজ বুধবার দুপুরে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে হাড়োয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক  মো. মোজাম্মেল হক মোজাম। 

এ সময় নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. ফিরোজ আহমেদ সৈকত, যুগ্ম-আহ্বায়ক মো. মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মোজাম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল এ উদ্যোগ গ্রহণ করেছে। ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।